ভারতীয় সেনাদের গুলিতে মৃত্যু হল ২ জঙ্গির। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার পেঠা ওয়াদার এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সেনা। সেইসময় তাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই শুরু হয়। সেনার গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। সেনার কাছে গোপন খবর ছিল যে ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। সেইমত গত বৃহস্পতিবার থেকেই ওখানে তল্লাশি অভিযান শুরু করে সেনা।
বেগতিক বুঝে শুক্রবার সকালে ধরা পড়ার ভয়ে সেনাকে লক্ষ করে আচমকাই একটি বাড়ি থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা সেনাও গুলি চালায়। গুলির লড়াইয়ে দুই জঙ্গির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে সেনা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…