National

সেনার গুলিতে খতম ২ জঙ্গি, ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়ে মৃত মহিলা

উত্তর কাশ্মীরের হান্দওয়ারার পর এবারে দক্ষিণের সোপিয়ান জেলা। গা ঢাকা দেওয়া জঙ্গিদের সঙ্গে রাতভর সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল সোপিয়ানের ওয়ানপোরা এলাকা। গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। সোমবার রাতে ওয়ানপোরা এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের ঘিরে ফেলে রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ বাহিনী। বেগতিক বুঝে সেনা জওয়ানদের লক্ষ্য করে ৩ জঙ্গি গুলি ছোঁড়া শুরু করে। জঙ্গিদের খতম করতে পাল্টা গুলিবর্ষণ শুরু করেন জওয়ানরা। সেনার গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জঙ্গির।

এদিকে এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে বিউটি জান নামে এক স্থানীয় মহিলা গুলিবিদ্ধ হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। জঙ্গিদের ছোঁড়া গুলিতে আহত হন ১ জওয়ান। অপর ১ জঙ্গি একটি বাড়ি থেকে লুকিয়ে গুলি ছুঁড়তে থাকে। তাকে পাকড়াও করতে অপারেশন জারি রাখে সেনা। সেনার তরফে স্থানীয় মানুষজনকেও ঘরেই থাকার পরামর্শ দেওয়া হয়।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026