ফাইল ছবি
শ্রীনগরে সেনা-জঙ্গি লড়াইয়ে খতম হল অন্তত ৫ জঙ্গি। সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার ১ গড়ুর কমান্ডো। শনিবার বিকেলে শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার উত্তরে বান্দিপোরার হাজিন এলাকায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের সঙ্গে ভারতীয় জওয়ানদের গুলি বিনিময় চলে। দীর্ঘ সংঘর্ষের পর অন্তত ৫ লস্কর জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। সেনা সূত্রের খবর, খতম হওয়া জঙ্গিদের মধ্যে লস্কর-ই-তৈবার অন্যতম মাথা জাকিউর রহমান লকভির ভাইপোও আছে। অন্যদিকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে শহিদ হন ভারতীয় সেনার ১ গড়ুর কমান্ডো।
শনিবার হাজিন অঞ্চলের চান্দেরগির গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। সেনাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপর পাল্টা গুলি ছোঁড়েন জওয়ানরা। এর আগে বান্দিপোরায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে সেখানে তল্লাশি চালায় জম্মু কাশ্মীর পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…