National

বিমানঘাঁটির পাঁচিল টপকে ঢোকার চেষ্টা এক যুবকের

ভারতীয় বিমানঘাঁটির অতিসুরক্ষিত এলাকার পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা রুখে দিলেন সুরক্ষাকর্মীরা। এক যুবককে পায়ে গুলি করে নিরস্ত করেন তাঁরা। তবে এই ঘটনার পিছনে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, গত মঙ্গলবার রাত ১১টা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিণ্ডন বিমানঘাঁটির পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা শুরু করে এক যুবক। তাকে দেখে বারবার একাজ করতে মানা করেন সুরক্ষাকর্মীরা। কিন্তু ওই যুবক সেসবে কান দেয়নি বলেই দাবি করেছে পুলিশ। ফলে তাকে আটকাতে বাধ্য হয়ে পা লক্ষ করে গুলি চালান সুরক্ষাকর্মীরা। তার বাঁ পায়ে গুলি লাগে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ওই যুবক জানিয়েছে তার নাম সুজিত। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। কেন সে একাজ করল তা জানতে সুজিতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026