বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফের কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। হামলার ঘটনায় ৪ জন জওয়ান আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, মাট্টান নামে একটি জায়গায় যাচ্ছিল সিআরপিএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়নের ৬টি ট্রাক। সেই সময় অতর্কিতে কনভয়ের ওপর হামলা চালায় বেশ কয়েকজন জঙ্গি। প্রায় ৫ মিনিট ধরে সেনা কনভয় লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। জওয়ানরা পাল্টা গুলি চালালে পালিয়ে যায় জঙ্গিরা।
এদিনের হামলায় ৪ জওয়ান সহ ১ জন সাধারণ মানুষ আহত হন। তাঁদের অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এই হামলার দায় স্বীকার করেছে। পুরো এলাকাটিকে সিল করে দেওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…