National

কাশ্মীরে বড়সড় সাফল্য, পুলওয়ামায় নিহত কুখ্যাত লস্কর জঙ্গি

একসময়ে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির সঙ্গে তাকে দেখা যেত। গত বছর দক্ষিণ কাশ্মীরে যত জঙ্গি কার্যকলাপের ঘটনা ঘটেছে, তার প্রধান মাথা ছিল সে। সোপিয়ান অঞ্চলের ডন হয়ে ওঠা সেই কুখ্যাত লস্কর জঙ্গি ওয়াসিম শাহ ওরফে আবু ওয়ামা ভাই ওরফে ওয়াসিম লেফ্টি-কে গুলি করে হত্যা করল সুরক্ষা বাহিনী। সিআরপিএফ ও সেনার যৌথ হানায় শনিবার সকালে পুলওয়ামায় গুলিতে মৃত্যু হয় ওয়াসিম শাহের দেহরক্ষী নাসির আহমেদ মীরেরও।

বেশ কয়েকদিন ধরেই ওয়াসিম শাহের গতিবিধির ওপর নজর রাখছিল জম্মু কাশ্মীর পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার লিট্টার গ্রাম ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। এখানেই লুকিয়ে থাকা ওয়াসিম শাহ ও নাসির বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে। সেই সময়ে গুলি যুদ্ধে ২ জনের মৃত্যু হয়। দক্ষিণ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত লস্করের প্রথমসারির কমান্ডারের মৃত্যুতে ওই অঞ্চলে আগামী দিনে সন্ত্রাসবাদী কার্যকলাপে রাশ টানা অনেকটা সহজ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। শনিবার সকালে ২ জঙ্গির মৃত্যুকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন অনেকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026