উস্কানিটা এসেছিল চিনের দিক থেকেই। পিপলস লিবারেশন আর্মি ট্রুপ বা চিনা সেনা সিকিম-তিব্বত-ভুটান সীমান্তের ডোকা লা এলাকা দিয়ে ভারতের মাটিতে ঢুকে পড়ে। উড়িয়ে দেয় দুটি ভারতীয় বাঙ্কারও। সেইসঙ্গে সিকিমের নাথুলা পাস হয়ে কৈলাস মানসসরোবরমুখী ৫০ জন পুণ্যার্থীকেও মাঝপথ থেকে ফিরিয়ে দেয়। এভাবে ভারতের মাটিতে ঢুকে এসে চিনা সেনার হামলা মেনে নেয়নি ভারতীয় সেনা। তারা পাল্টা রুখে দাঁড়ালে চিনা সেনা আর এগোনোর চেষ্টা করেনি ঠিকই, তবে দু’পক্ষে মুখোমুখি লড়াই শুরু হয়েছে। যা অব্যাহত। সেনা সূত্রের খবর, ইতিমধ্যেই চিনা ও ভারতীয় সেনার আধিকারিকদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হয়েছে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। এর আগে ২০০৭ সালেও একবার ডোকা লা এলাকায় ভারতীয় বাঙ্কার উড়িয়ে দিয়েছিল চিনা সেনা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…