লস্কর হামলায় মৃত ৮ জওয়ান

জঙ্গি হামলায় প্রাণ গেল ৮ সিআরপিএফ জওয়ানের। শনিবার ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পুলওয়ামার পাম্পোরে। পাম্পোরের ফেস্টবল এলাকায় সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়ার সময় একটি বাসে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ফায়ারিং রেঞ্জ থেকে অনুশীলন সেরে ওই বাসে ফিরছিলেন জওয়ানরা। আচমকা গুলি বর্ষণে প্রাথমিকভাবে অনেকেই গুলিবিদ্ধ হন। পরে পাল্টা গুলি চালায় সিআরপিএফ। গুলিতে ২ জঙ্গি প্রাণ হারায়। বাকিরা পালিয়ে যায়। লস্কর-ই-তৈবা এদিনের হামলার দায় স্বীকার করেছে। সীমানা পেরিয়ে পাকিস্তান থেকেই নাশকতার উদ্দেশ্যে এই লস্কর জঙ্গিরা ভারতে ঢুকেছে বলে মনে করছে ভারতীয় সেনা।

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এদিনের হামলাকে কড়া ভাষায় নিন্দা করেছেন। তিনি বলেন এই হামলা উপত্যকার সাধারণ মানুষের জীবনযাপন ও রাজ্যে শান্তির পরিস্থিতি তৈরির রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টির উদ্দেশ্যেই করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইটার বার্তায় জানান এদিনের হামলার ঘটনায় তিনি মর্মাহত। হামলায় শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। নিহতদের পরিবারবর্গকেও সমবেদনা জানান। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026