বিকেল পৌনে ৬টা। শ্রীনগরের পান্থ চক এলাকা। শ্রীনগর-জম্মু হাইওয়ের ওপর টহলরত একটি আধাসেনা সিআরপিএফের জিপের ওপর হামলা চালায় ২ বাইক আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিদের হাতে একে-৪৭ রাইফেল ছিল। আচমকাই জিপ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ২ জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের। তাঁর পাশে বসা জিপের চালক গুলিতে আহত হন। তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা। ঘটনার পরই জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি।
সিআরপিএফের তরফে এই ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের খুঁজে বার করা হবে বলে আশ্বস্ত করেছেন সিআরপিএফ-এর এডিজি এসএন শ্রীবাস্তব।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…