কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কাজে যুক্ত ১২ জন সাংঘাতিক সন্ত্রাসবাদীর নামের তালিকা প্রকাশ করল ভারতীয় সেনা। কাশ্মীরের ট্রাল এলাকায় হিজবুল জঙ্গি সবজার আহমেদ ভাটের মৃত্যুর ৫ দিন পর এই তালিকা প্রকাশ করল সেনা। তালিকায় রয়েছে লস্কর জঙ্গি আবু দুজানা, হিজবুল জঙ্গি রিয়াজ নাইকু, জাকির মুসার নাম। সবজারের মৃত্যুর পর কাশ্মীরে হিজবুল নেতা হচ্ছে রিয়াজ নাইকুই। কথিত আছে এই নাইকু উপত্যকায় ধর্মনিরপেক্ষ লড়াইয়ে উৎসাহী। হিজবুল নেতাদের মত কট্টরপন্থী নয়। নাইকু সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাকটিভ। এই তালিকায় আরও রয়েছে হিজবুল জঙ্গি কাচরু, লস্কর জঙ্গি বাসির ওয়ানি, জামাত জঙ্গি আবু হামাস, হিজবুল জঙ্গি জায়িদ, লস্কর জঙ্গি ওয়াসিম আহমেদ, হিজবুল জঙ্গি মনসুর, লস্কর জঙ্গি সৌকত আহমেদ টাক, লস্কর জঙ্গি জিনাত ইসলাম এবং লস্কর জঙ্গি জুনেইদ আহমেদ মাতু।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…