National

সুখোইয়ের ২ পাইলটকে মৃত ঘোষণা করল বায়ুসেনা

চিন সীমান্তের কাছে ঘন জঙ্গলে ভেঙে পড়া ভারতীয় যুদ্ধবিমান সুখোই-৩০-তে সওয়ার ২ পাইলট শেষ মুহুর্তে বার হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ২ জনে এতটাই জখম অবস্থায় ছিলেন যে তাঁরা বিমান থেকে শেষ মুহুর্তে বেরিয়ে আসতে সক্ষম হননি। ভারতীয় বায়ুসেনার তরফে এমনই দাবি করা হয়েছে। সেইসঙ্গে ২ পাইলট, স্কোয়াড্রন লিডার ডি পঙ্কজ ও ফ্লাইট লেফটেন্যান্ট এস আচুদেব-কে মৃত বলে ঘোষণা করেছে বায়ুসেনা। জেট ফ্লাইট ডাটা রেকর্ডার ও অন্যান্য বেশ কিছু জিনিস উদ্ধার হওয়ার পর তা পরীক্ষা করে এমনই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞেরা। গত সপ্তাহে অসমের তেজপুর বিমানঘাঁটি থেকে রুটিন মহড়ায় আকাশে ওঠে সুখোই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চিন সীমান্তের কাছে অরুণাচলের দৌলাসাং এলাকায় বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুরু হয় খোঁজ। ৩ দিন পর তেজপুর থেকে ৬০ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে সুখোইয়ের ভাঙা অংশ দেখতে পাওয়া যায় আকাশপথে তল্লাশি চালানো বায়ুসেনার হেলিকপ্টার থেকে।

 

News Desk

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কন্যা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

তুলা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026