National

কাশ্মীরে বুরহান ঘনিষ্ঠ হিজবুল জঙ্গিকে খতম করল সুরক্ষা বাহিনী

কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রালের সাইমু এলাকায় একটি বাড়িতে লুকিয়ে আছে সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য সবজার আহমেদ সহ ২ সন্ত্রাসবাদী। এই খবর পাওয়ার পরই ৪২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও কাশ্মীর পুলিশের বিশেষ দল বাড়িটি ঘিরে ফেলে। তখন শুক্রবার সন্ধে সাড়ে ৭টা। তারপর থেকে একটানা জঙ্গি ও পুলিশের মধ্যে গুলির লড়াই চলতে থাকে। রাতভর এমন চলার পর শনিবার সকালে সুরক্ষা বাহিনীর গুলিতে মৃত্যু হয় সবজারের। তার সঙ্গে থাকা ২ জঙ্গির যদিও কোনও খবর এখনও পুলিশ জানাতে পারেনি। তবে শনিবার বিকেল পর্যন্ত তল্লাশি অভিযান জারি ছিল। মৃত সবজার কাশ্মীরে মৃত হিজবুল নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্যদিকে সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ৭ জঙ্গি নিকেশ হয়েছে। এদিকে পুলিশ যখন অভিযান চালাচ্ছে তখন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা সোশ্যাল মিডিয়ার সাহায্যে জঙ্গিদের সাহায্যে স্থানীয়দের বেরিয়ে আসার আবেদন জানাতে থাকে। ট্রালের বেস কয়েক জায়গায় মাইক বাজিয়েও সাহায্য চায় তারা। এদিকে সবজারের মৃত্যু উপত্যকায় সন্ত্রাসের বাতাবরণে বড় সাফল্য বলেই মনে করছে প্রশাসন।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026