National

৩ দিন পর খোঁজ মিলল সুখোইয়ের ধ্বংসাবশেষের, এখনও বেপাত্তা ২ পাইলট

৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে তেজপুর বিমানঘাঁটি থেকে ৬০ কিলোমিটার দূরে পাহাড় আর ঘন জঙ্গলঘেরা এক দুর্গম স্থানে দেখা মিলল সুখোই বিমানটির ধ্বংসাবশেষের। সেনা হেলিকপ্টার তল্লাশি চালানোর সময় ধ্বংসাবশেষ দেখতে পায়। সেনার তরফে জানানো হয়েছে, সুখোইটিকে দেখা গেলেও ধ্বংসাবশেষ উদ্ধার এখনই সম্ভব নয়। প্রতিকূল আবহাওয়ায় ওই দুর্গম জায়গায় পৌঁছনো কার্যত অসম্ভব। এদিকে ধ্বংসাবশেষ দেখা গেলেও এখনও খোঁজ মেলেনি সুখোইতে থাকা ২ পাইলটের। উদ্ধারকাজ শুরু হলে তখনই পাইলটদেরও খোঁজ করা হবে। গত মঙ্গলবার অসমের সোনিতপুর জেলার সালোনিবাড়িতে ভারতীয় বায়ুসেনার তেজপুর বিমানঘাঁটি থেকে নিয়মমাফিক উড়ানের জন্য সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়ে বসেন ২ পাইলট। বিমান আকাশে ডানা মেলে। আধঘণ্টা সব ঠিকঠাক ছিল। বায়ুসেনা সূত্রের খবর, বেলা ১১টা নাগাদ আচমকাই যুদ্ধবিমানটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে সেটির আর কোনও খোঁজ ছিলনা। চিন সীমান্তের কাছে হওয়ায় চিনের দিক থেকে কিছু করা হল কিনা তেমন সম্ভাবনার কথা মাথায় রেখে চিন কিছু জানে কিনা তা তাদের কাছে জানতে চাওয়া হয়। কিন্তু চিন জানিয়ে দেয় সুখোই বেপাত্তা নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। এরপর ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও চপার তন্নতন্ন করে খোঁজ শুরু করে। পাহাড় আর ঘন জঙ্গলঘেরা বিস্তীর্ণ এলাকা হওয়ায় আকাশপথেই চলে তল্লাশি। সেই তল্লাশিতেই এদিন সকালে খোঁজ মিলল ধ্বংসাবশেষের।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026