National

নিম্নমানের খাদ্য, ভিডিও প্রকাশ করে সোরগোল ফেলে দিলেন বিএসএফ জওয়ান

শুকনো রুটি, নুন-হলুদে তৈরি ডাল। প্রবল প্রতিকূল আবহাওয়ায় দেশের জন্য প্রাণ বাজি রেখে অতন্দ্র প্রহরারত বিএসএফ জওয়ানরা খাবার হিসাবে এসবই পেয়ে থাকেন। ১১ ঘণ্টা প্রহরার পর তাঁদের এই খাবার জোটে। আর তাঁদের জন্য বরাদ্দ সরকারের দেওয়া চাল, গম বিক্রি হয়ে যায় খোলা বাজারে। অথচ এই নিয়ে বিএসএফ জওয়ানরা মুখ খুলতে ভয় পান। সোশ্যাল মিডিয়ায় বিএসএফ জওয়ান তেজ বাহাদুর সিং-এর এই ভিডিও এখন ভাইরাল। আর সেই ভাইরাল ভিডিও-র ধাক্কায় আপাতত নড়েচড়ে বসেছে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকও। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন বিএসএফের আইজি ডিকে উপাধ্যায়। পাশাপাশি তাঁর দাবি, শৃঙ্খলাভঙ্গ করা এই জওয়ানের পুরনো অভ্যাস। তাই ২০১০ সালে তাঁকে কোর্ট মার্শালের মুখেও পড়তে হয়। তেজ বাহাদুরের দিকে আঙুল তোলার সবরকম চেষ্টা বিএসএফ করলেও বিষয়টি নিয়ে দেশ জুড়ে হৈচৈ পড়ে গেছে। বিএসএফের কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026