State

হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে জায়গা পাচ্ছে ‘রাফাল’?

প্রথম দফায় ১৮টি অত্যাধুনিক ‘রাফাল’ যুদ্ধবিমান ফ্রান্সের কাছ থেকে হাতে পেতে চলেছে ভারত। এগুলি ২০১৯-এই হাতে পেয়ে যাওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রের খবর, এই যুদ্ধবিমানগুলিকে উত্তরবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে রাখার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়েছে। কারণটা অবশ্যই চিনকে চাপে রাখা। কারণ ক্রমশ চিন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে। কদিন আগেও ভারতের খুব কাছে পাকিস্তানের সমুদ্র অংশে চিনা সাবমেরিনের চালচলন ভারতের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এই অবস্থায় চিনকেও পাল্টা চাপে রাখতে চাইছে ভারত।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম রাফাল-কে হাসিমারায় রাখলে তা চিনের জন্য সুখবর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও। ফলে নিরাপত্তার প্রশ্নে ভারত অনেকটা শক্তিশালী জায়গায় পৌঁছে যাবে। প্রসঙ্গত ২০২২ সালের মধ্যে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতকে দেবে ফ্রান্স।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026