ভারতীয় সেনার গুলিতে মৃত ১৫ পাক রেঞ্জার

পাকিস্তানের দিক থেকে ক্রমান্বয়ে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন চলছিলই। শুক্রবার দীপাবলির আগে তা আরও বাড়াল পাক সেনা। এদিন সকাল থেকেই ভারতীয় সেনা ছাউনি লক্ষ করে লাগাতার গুলি ও মর্টার বর্ষণ শুরু করে পাক সেনা। জম্মুর খাতুয়া ও রাজৌরিতে গুলি বর্ষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও।

ভারতীয় সেনার দাবি, গুলির লড়াইয়ে ১৫ জন পাক রেঞ্জারের মৃত্যু হয়। তাদের আরও দাবি, পাক সেনা এভাবে গুলি, মর্টার হানা বাড়িয়ে অন্যদিক থেকে জঙ্গিদের ভারতে ঢোকার রাস্তা পরিস্কার করতে চাইছে। যা কখনই বিএসএফ হতে দেবেনা। এদিকে দেশ জুড়ে দীপাবলির আনন্দ উৎসবের মাঝে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। এমনই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। সেইমত সতর্কও করেছেন তাঁরা। গোয়েন্দা সতর্কতার কথা মাথায় রেখে আগামী ৩ দিন জম্মু কাশ্মীরে আন্তর্জাতিক সীমানা জুড়ে লাল সতর্কতা জারি করেছে সেনা।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026