অপারেশন শেষ, ৫৮ ঘণ্টা পর জঙ্গিমুক্ত ইডিআই

পাম্পোরে অপারেশন শেষ। ২ জঙ্গির দেহ তাঁরা উদ্ধার করেছেন। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ৫৮ ঘণ্টা সেনা-জঙ্গি লড়াইয়ের শেষে এমনই জানালেন ভারতীয় সেনা আধিকারিকরা। তবে তাঁরা স্বীকার করে নিয়েছেন এই অপারেশন সহজ ছিলনা। ইডিআই সরকারি ভবনে ৬০টি ঘর রয়েছে। সব ঘরের সঙ্গে রয়েছে লাগোয়া বাথরুম। সেই হিসাবে ১২০টি ঘর হল। সাততলা বাড়ির ১২০টি ঘরের যে কোনও জায়গায় লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা। তাই অতি সন্তর্পণে গোটা অপারেশন চালাতে হয়েছে। প্রতিটি পদক্ষেপ করতে হয়েছে সবদিক বিবেচনা করে। তাই সময় কিছুটা লেগেছে। তবে সবশেষে সফল অপারেশন। জঙ্গিমুক্ত ইডিআই। গত সোমবার সকাল ৬টা নাগাদ সরকারি এই ভবনে ঢুকে পড়ে জঙ্গিরা। সেনাবাহিনী বাড়িটি ঘিরে ফেলে। শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। জঙ্গিদের ছোঁড়া গুলিতে ২ সেনা জওয়ান আহত হন। এতক্ষণ লড়াই দেওয়ার মত রসদ এই বাড়ির উপর তলায় থাকা ক্যান্টিনের মজুত খাবার থেকে সংগ্রহ করে জঙ্গিরা। এদিকে তড়িঘড়ি করে কিছু করতে গেলে অবস্থা আরও ভয়ানক আকার নিতে পারত। তাই ধীরে কিন্তু সবদিক বুঝে এই অপারেশনকে সফল করে সেনা।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026