National

ভারতের মুকুটে নতুন পালক, ১৫ হাজার ফুট উচ্চতায় সাফল্য পেল আকাশ

দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে বড় সাফল্যে পেল ভারত। ১৫ হাজার ফুট উচ্চতায় পাতলা বায়ুমণ্ডলে হল আকাশ শক্তির পরীক্ষা। এল নিখুঁত সাফল্য।

নিজের দেশের সুরক্ষাকে নিশ্চিত করার লক্ষ্যে ভারত দ্রুত এগোচ্ছে। আর সেই লক্ষ্যেই এবার এল এক বড় সাফল্য। দেশের আকাশকে সুরক্ষিত করতে এবার আর জলের ওপর নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় লাদাখের এক পাণ্ডববর্জিত স্থানকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হল।

আকাশকে সুরক্ষিত করতে ভারত এখন তার নিজস্ব প্রযুক্তিতে অস্ত্রসম্ভার সুসজ্জিত করতে চাইছে। যাতে যে কোনও ধরনের বৈদেশিক হানা রুখে দেওয়া যায়। সাধারণত ক্ষেপণাস্ত্র থেকে অন্য কোনও অস্ত্র পরীক্ষা সমুদ্রের ওপরই করা হয়ে থাকে।

এবার কিন্তু তা হল না। এবার লাদাখে ১৫ হাজার ফুট উচ্চতায় এক ফাঁকা জায়গা বেছে নেওয়া হল পরীক্ষাটি করার জন্য। এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষের জীবনধারণের সামগ্রিই সহজে মেলেনা। সেখান থেকে পরীক্ষা হল আকাশ প্রাইম-এর।

একটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। যাকে আকাশ প্রাইম বলে ব্যাখ্যা করা হচ্ছে। আকাশ প্রাইমকে তৈরি করেছে ডিআরডিও। আর তা এদিন পরীক্ষায় একেবারে নিখুঁত লক্ষ্যে আঘাত করে সাফল্য পেয়েছে। ফলে তা ভারতের অস্ত্রভান্ডারে জায়গা করে নিল বলাই যায়।

আকাশ সুরক্ষায় ভারত যে আরও এক বড় পদক্ষেপ নিতে পারল তা নিশ্চিত করল আকাশ প্রাইমের সফল পরীক্ষা। আকাশ দিয়ে উড়ে যাওয়া ২টি অতি গতিশীল লক্ষ্যে নির্ভুল আঘাত হেনে নিজের ক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করে দেখাল আকাশ প্রাইম। দেশের প্রতিরক্ষা ভান্ডারে এ এক নতুন শক্তি সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026