National

হাতেগোনা দেশের তালিকায় জায়গা করে বিরল কৃতিত্ব, দেশের সুরক্ষায় স্ট্র্যাটোস্ফিয়ারে ভারত

দেশের সুরক্ষার কথা মাথায় রেখে এবার নিজস্ব প্রযুক্তির হাত ধরে এক অন্যই উচ্চতায় পৌঁছে গেল ভারত। জায়গা করে নিল বিশ্বের মাত্র কয়েকটি দেশের তালিকায়।

এ কৃতিত্ব রয়েছে বিশ্বের মাত্র কয়েকটি দেশের। তারাই কেবল এই উচ্চতায় পৌঁছে দেশের সুরক্ষাকে আরও জোরদার করতে পেরেছে। সেই তালিকায় এতদিন ভারতের নাম ছিলনা। এবার যুক্ত হল। বিরল এক কৃতিত্ব অর্জন করল ভারত।

বিশ্বের দরবারে ফের একবার মাথা উঁচু করে নিজের ক্ষমতা বুঝিয়ে দিতে পারল আমাদের দেশ। এবার বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছে গেল ভারতের যান। স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপের পরীক্ষামূলক যাত্রা হল। যা দেশকে পৌঁছে দিল মাটি থেকে ১৭ কিলোমিটার উচ্চতায়।

যেখান থেকে দেশের সুরক্ষাকে আরও শক্তিশালী করা, বিশ্ব পরিদর্শন করা, দেশের সুরক্ষার ওপর ধেয়ে আসা বিপদের দিকে কড়া নজর রাখা অনেক সহজ হয়ে গেল। ডিআরডিও-র এ এক বিরলতম সাফল্য।

মধ্যপ্রদেশের শিবপুর ট্রায়াল সাইট থেকে এই অতি হালকা এয়ারশিপটি স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে পাড়ি দেয়। তারপর পৌঁছে যায় ১৭ কিলোমিটার উপরে। এই পরীক্ষা সফল হওয়ার পর ভারত সেই হাতেগোনা দেশের তালিকায় জায়গা করে নিল যারা এই বিরল কৃতিত্ব অর্জন করেছে।

ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই এয়ারশিপ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়েই পৌঁছে যায় অভীষ্ট লক্ষ্যে। এই প্রথম এমন এক যানের পরীক্ষা করল ভারত। যা প্রথমেই সাফল্য পেল।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে ডিআরডিও জানিয়েছে বাতাসের চেয়েও হালকা এই যান দীর্ঘ সময় ধরে স্ট্র্যাটোস্ফিয়ারে থেকে কাজ করতে সক্ষম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026