National

অভাবনীয় সাফল্য, শব্দকে হারিয়ে দেশের সুরক্ষায় আরও শক্তিশালী হওয়ার পথ খুলল ভারত

নতুন বছরে প্রতিরক্ষাক্ষেত্রেও এক অন্য উচ্চতা ছোঁয়ার পথ খুলে ফেলল ভারত। প্রতিরক্ষার প্রয়োজনে অস্ত্রসজ্জায় এবার যুক্ত হচ্ছে দেশিয় প্রযুক্তিতে তৈরি শব্দ জব্দ।

প্রতিরক্ষাক্ষেত্রে অস্ত্রসজ্জাকে শক্তিশালী করা সব দেশেরই লক্ষ্য হয়। যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। দেশের জন্য ক্ষতির যে কোনও আঘাত সামাল দেওয়ার জন্য সেই পর্যায়ে উন্নত ও শক্তিশালী অস্ত্রভাণ্ডার তৈরি রাখা জরুরি।

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও সেই পথে দেশকে আরও এগিয়ে দিল। ভারতে এই প্রথম এমন এক পরীক্ষা ডিআরডিও করল যা সফলও হয়েছে আর সেই সাফল্য ভারতকে এই অত্যাধুনিক অস্ত্রও উপহার দিতে চলেছে।

অ্যাকটিভ কুলড স্ক্র্যামজেট কম্বাস্টর ইঞ্জিনের ১২০ সেকেন্ড পরীক্ষা মঙ্গলবার সফল করেছে ডিআরডিও। যা অবশ্যই এক অভাবনীয় সাফল্য বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।

কারণ এই সাফল্য ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত করতে চলেছে আগামী প্রজন্মের হাইপারসনিক মিসাইল বা শব্দের চেয়েও অনেক বেশি গতিশীল ক্ষেপণাস্ত্র। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ গতিতে ছুটতে পারবে।

ঘণ্টায় ৫ হাজার ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। খুব দ্রুত এবং বড় ধরনের প্রভাব ফেলা হানা দিতে সক্ষম হবে এটি। যা অবশ্যই আধুনিক অস্ত্রসজ্জায় এক বড় প্রাপ্তি হিসাবে বিবেচিত হবে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকা, রাশিয়া, চিনের মত পৃথিবীর কয়েকটি দেশ এখন এই হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে।

এই হাইপারসনিক কোনও যান তৈরি করতে গেলে স্ক্র্যামজেট ইঞ্জিন ছাড়া গতি নেই। যা তাকে শব্দের চেয়েও অনেক বেশিগুণ গতি দিতে পারে। সেটাই হতে চলেছে এই হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026