ভারতীয় বায়ুসেনার সমর সম্ভার, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @IAF_MCC
যুদ্ধাস্ত্র ধ্বংসের কথা বলে। কিন্তু যে কোনও দেশকেই বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে নিজেদের প্রস্তুত রাখতে হয়। এজন্য প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থও ব্যয় করে দেশগুলি। ভারতও সেই তালিকায় পড়ছে।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে যে ভারত এই তালিকায় শীর্ষে অবস্থান করছে। ভারতের অনেক পিছনে রয়েছে চিন, জাপান, আমেরিকার মত দেশগুলি।
রিপোর্ট বলছে ভারত বিশ্বের মোট যুদ্ধাস্ত্র রফতানির ১১ শতাংশ কিনে নিচ্ছে। ভারতের ঠিক পিছনেই রয়েছে সৌদি আরব। তারা বিশ্বের মোট যুদ্ধাস্ত্র রফতানির ৯.৬ শতাংশ কিনছে।
তৃতীয় স্থানে রয়েছে কাতার। যারা কিনছে ৬.৪ শতাংশ যুদ্ধাস্ত্র। ফলে এটা পরিস্কার যে ভারত বলেই নয়, এশিয়ার দেশগুলির মধ্যেই সবচেয়ে বেশি বিদেশ থেকে কেনা যুদ্ধাস্ত্র মজুত করার প্রবণতা রয়েছে।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা কিনছে ৪.৭ শতাংশ। এরপর আসছে চিন। যারা আমদানি করছে ৪.৬ শতাংশ যুদ্ধাস্ত্র। মিশর নিচ্ছে ৪.৫ শতাংশ।
দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান ৩.৭ শতাংশ করে আমদানি করছে। জাপান ৩.৫ শতাংশ এবং আমেরিকা ২.৭ শতাংশ আমদানি করছে। বাকি ৪৫ শতাংশ রফতানি ছড়িয়ে রয়েছে বিশ্বের বাকি দেশগুলির মধ্যে।
এই তালিকা কিন্তু দেখিয়ে দিচ্ছে ভারত প্রতিরক্ষায় কতটা মন দিচ্ছে। দেশকে সুরক্ষিত রাখতে প্রতিরক্ষাকে শক্তিশালী করতে তাই ভারতকে একটা বড় অংশের অর্থ ব্যয় করতে হচ্ছে এই আমদানি বজায় রাখতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…