ফের জঙ্গিহানার শিকার হল জম্মু কাশ্মীর। এবার অকুস্থল পাম্পোর। সেনা সূত্রের খবর, সোমবার সকালে ৬টা নাগাদ সরকারি ভবনে হামলা চালায় জঙ্গিরা। ইডিআই ভবনে ৩ থেকে ৪ জন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি ভবনে জঙ্গি ঢোকার খবর পাওয়া মাত্র বহুতলটি ঘিরে ফেলে সেনা। শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়। গুলির লড়াইয়ে ২ সেনা জওয়ান আহত হয়েছেন। এদিকে জঙ্গি হামলার জেরে ভবনটির একাংশে আগুন লেগে যায়। গত ফেব্রুয়ারি মাসেও এই ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় ৩ জঙ্গির মৃত্যু হয়। এদিন যে জঙ্গিরা এখানে হামলা চালায় তারা ঝিলম নদী দিয়ে ভারতে প্রবেশ করে বলে মনে করছেন সেনা আধিকারিকরা। গুলির লড়াই দুপুরেও অব্যাহত ছিল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…