ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
১৯৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল ভারত। সেই সময় ভারতীয় একটি যুদ্ধবিমান কার্যত শেষ করে দিয়েছিল পাকিস্তানের সব আশা। তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন থেকে পাওয়া মিকোয়ান-গুরেভিচ মিগ-২১ সুপারসনিক সেই যুদ্ধবিমান যা মিগ-২১ হিসাবে বেশি বিখ্যাত এবার ভারতীয় বায়ুসেনার মিউজিয়ামে স্থান পেতে চলেছে।
মিগ-২১-এর আকাশে ডানা মেলার দিন এবার ফুরোল। যা কিছুদিন আগেও পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ বিমানকে গুলি করে ধ্বংস করে দেয়।
ভারতীয় বায়ুসেনার অন্যতম ভরসা হিসাবে দীর্ঘ সময় কাজ করে গেছে এই মিগ-২১। কার্গিল যুদ্ধেও বড় ভূমিকা নিয়েছিল এই মিগই। কিন্তু মিগ এখন বুড়ো হয়েছে।
এখন মিগ সাধারণত বায়ুসেনার অনুশীলনে ব্যবহৃত হয়। কিন্তু গত ২০ মাসে ৬টি মিগ-২১ বাইসন বিমান ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে ৫ পাইলটের।
কদিন আগেও একটি মিগ ভেঙে পড়ে রাজস্থানের বিকানেরে। তাই আর মিগকে আকাশে ওড়ানোর ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় বায়ুসেনা।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই বেশি সংখ্যক মিগকে বিদায় জানানো হবে। তারপর থাকবে আর কয়েকটি বিমান। যা ২০২৫ সালের মধ্যে আস্তে আস্তে গুটিয়ে ফেলা হবে।
মিগের বয়স হয়ে যাওয়ায় তাকে আগেই ভারতীয় বায়ুসেনা থেকে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু লাইট এয়ারক্রাফট তেজস ভারতীয় বায়ুসেনায় যুক্ত হতে বেশি সময় লেগে যাওয়ায় মিগের বিদায় পর্ব পিছিয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…