শান্তিময় ও ২ সুন্দরী, ছবি - আইএএনএস
জয়পুরে বসে নজর রাখা হচ্ছিল ভারত-পাক সীমান্তে ভারতীয় জওয়ানদের কার্যকলাপের ওপর। আর সেখানেই প্রথম নজরে আসে বিষয়টি। ভারতীয় সেনায় ২০১৮ সালে চাকরি পাওয়া বাঙালি শান্তিময় রাণা সোশ্যাল মাধ্যমে কিছু তথ্য শেয়ার করছেন ২ তরুণীর সঙ্গে। যে তথ্য শেয়ার করা হচ্ছে তা তাঁর রেজিমেন্টের গোপন তথ্য।
সেইসঙ্গে তিনি যেখানে পোস্টেড সেখানকার ছবিও পাঠাচ্ছিলেন ভারতীয় জওয়ান শান্তিময়। সময় নষ্ট না করে দ্রুত তাঁকে হেফাজতে নেওয়া হয়।
জানা যাচ্ছে, শান্তিময়ের সঙ্গে ২ তরুণীর সখ্যতা গড়ে ওঠে তিনি সেনায় যোগ দেওয়ার পর। এক তরুণী জানিয়েছিল তাঁর নাম গুরনুর কউর ওরফে অঙ্কিতা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত।
অন্য এক তরুণী নিজের পরিচয় দেন নিশা নামে। জানান তিনি সেনার নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত। ২ তরুণীর সৌন্দর্যের জালে মোহিত হয়ে যান শান্তিময়। তাঁরাও ক্রমশ শান্তিময়কে তাঁদের রূপে আকর্ষিত করতে থাকেন।
সেনা জানতে পারে এঁরা আদপে পাকিস্তানের এজেন্ট। পাক গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপ-এর অংশ। এঁরা পরে সেনার গোপন নথি তাঁদের সঙ্গে শেয়ার করার জন্য শান্তিময় রাণাকে বোঝান। এটাও জানান এটা করতে পারলে তিনি মোটা অঙ্কের টাকা পাবেন। একদিকে ২ তরুণীর টান ও অর্থের লোভ কোনওটাই সম্বরণ করতে পারেননি শান্তিময়।
পুরো বিষয়টি জানার পর শান্তিময়কে হেফাজতে নিয়েছে সেনা। তাঁকে গ্রেফতার করে তাঁর কাছ থেকে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন আধিকারিকরা। প্রসঙ্গত পাকিস্তানের হানিট্র্যাপের শিকার এর আগেও ভারতীয় সেনার জওয়ান থেকে পদস্থ আধিকারিকরা হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…