National

রাত ৩টে নাগাদ একটা আওয়াজ লক্ষ্য করে গুলি, প্যাকেট খুলতে বাকরুদ্ধ সেনা

মাঝরাতে চারধার নিঝুম। তার মধ্যেই একটা হাল্কা শব্দ পেলেন বিএসএফ জওয়ানরা। অন্ধকারে সেই আওয়াজ লক্ষ্য করেই গুলি চালালেন তাঁরা।

দিনরাত এক করে ভারতের সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকেন বিএসএফ জওয়ানরা। সীমান্ত পার করে তাঁদের নজর এড়িয়ে একটি মাছিরও গলার উপায় নেই। এতটাই সতর্ক থাকেন তাঁরা। তেমনই ছিলেন সোমবার রাতে।

রাত তখন ২টো ৫৫ মিনিট। একটা হাল্কা কিন্তু আজগুবি শব্দ বিএসএফ জওয়ানদের কানে আসে। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে প্রহরায় ছিলেন তাঁরা।

এমন একটা শব্দ কানে আসতে তাঁরা বুঝতে পারেন আওয়াজটি সীমান্তের ওপার থেকে ভারতের আকাশে এসে পৌঁছল। সময় নষ্ট না করে ওই আওয়াজ লক্ষ্য করে গুলি চালান তাঁরা। অব্যর্থ লক্ষ্যভেদ। গুলি লেগে মেঝেতে আছড়ে পড়ে একটি ড্রোন।

বিএসএফ জওয়ানরা গুলি করে নামানো ড্রোনটি উদ্ধার করেন। ওটা পাকিস্তানের দিকে থেকে ভারতে ঢুকেছিল বলে তাঁরা ভাল করে খতিয়ে দেখার চেষ্টা করেন কোনও আঘাত হানার চেষ্টা পাকিস্তান করেছে কিনা।

তাঁরা দেখেন ড্রোনের তলায় ঝুলছে একটি ব্যাগ। সেই ব্যাগের মধ্যে রয়েছে সাকুল্যে ৫টি প্যাকেট। যার ৪টি হলুদ ও একটি ছোট কালো।

সেগুলির মধ্যে বেআইনি জিনিসপত্র ছিল। যা পাকিস্তান থেকে ভারতের কোনও গোপন স্থানে রাতের অন্ধকারে পাচার করার চেষ্টা চলছিল।

এটাই অবশ্য পাকিস্তানের তরফে প্রথম প্রচেষ্টা নয়। পাকিস্তান এর আগেও পঞ্জাব ও জম্মু কাশ্মীরে বেআইনি জিনিসপত্র এভাবে লুকিয়ে ঢোকানোর চেষ্টা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026