National

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল যুদ্ধজাহাজ, ছিটকে পড়লেন নৌসেনা কর্মীরা

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল একটি যুদ্ধজাহাজ। বিস্ফোরণের জেরে এদিক ওদিক ছিটকে পড়েন নৌসেনাকর্মীরা। উপকূলে নজরদারির দায়িত্ব সামলাচ্ছিল আইএনএস রণবীর।

গত বছরের নভেম্বর মাস থেকে উপকূল রক্ষার দায়িত্ব সামলাচ্ছিল ভারতীয় নৌসেনার অন্যতম ভরসা আইএনএস রণবীর। সেই যুদ্ধজাহাজটি এতদিন ধরে উপকূল রক্ষার দায়িত্ব সামাল দেওয়ার পর এসে ভিড়েছিল মুম্বই বন্দরে। সেখানেই জলে দাঁড়িয়েছিল জাহাজটি।

এমন সময় সকলকে হতবাক করে দিয়ে অকস্মাৎ জাহাজে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ কেঁপে ওঠে জাহাজটি। বিস্ফোরণটি ঘটে জাহাজের ইন্টারনাল কম্পার্টমেন্টে।

তাতে ছিটকে পড়েন কয়েকজন নৌসেনাকর্মী। এঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। হতভম্ব অবস্থা কাটিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন বাকি নৌসেনারা। পরিস্থিতি খুব দ্রুত আয়ত্তে আনেন তাঁরা।

নৌসেনার তরফে এই ঘটনার কথা জানিয়ে ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কেন এমন বিস্ফোরণ হল তা এখনও অজানা। এজন্য একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে। তারাই বিস্ফোরণের মূল কারণ খুঁজে দেখবে।

এদিকে নৌসেনার তরফে এটাও জানানো হয়েছে যে বিস্ফোরণের জেরে জাহাজের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। ৩ মৃত নৌসেনার পরিচয় এখনও জানা যায়নি। তবে আরও কয়েকজন নৌসেনাকর্মী এই ঘটনায় আহত হয়েছেন।

ভারতীয় নৌসেনার ৫টি রাজপুত ক্লাস ডেস্ট্রয়ারের মধ্যে আইএনএস রণবীর ছিল চতুর্থ। অত্যন্ত শক্তিশালী এই যুদ্ধজাহাজটিকে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৮৬ সালে। তারপর থেকে তা কাজ করে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026