National

মৃত্যু পথযাত্রী ৩০ জনকে উদ্ধারে বরফের তলায় দেবদূতের মত হাজির হলেন ওঁরা

মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার ছিলনা তাঁদের। বরফের স্তূপের তলায় জায়গা হয়েছে তাঁদের। আচমকাই যেন সাক্ষাৎ দেবদূতের মত হাজির হলেন ওঁরা।

কথায় বলে রাখে হরি মারে কে! তারই যেন প্রমাণ পেলেন তাঁরা। সাকুল্যে ৩০ জন। সকলেই সাধারণ মানুষ। প্রবল তুষারপাতে তখন চারধার ধোঁয়ার মত হয়ে গেছে। কিছুই প্রায় দেখা যাচ্ছেনা। নাগাড়ে চলছে তুষারপাত। তার সঙ্গে যোগ দিয়েছে পাহাড়ের গা বেয়ে তুষারধস।

সে এক ভয়ংকর পরিস্থিতি। এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একটাই পথ। পালাতে হবে এখান থেকে। সেটাই স্থির করেন ওঁরা। গাড়ির ব্যবস্থা করে পালাতে চেষ্টা করেন সেখান থেকে।

কিন্তু তুষারের হাত থেকে কি অত সহজে রেহাই মেলে! তুষার কিছুক্ষণের মধ্যেই গিলে খেয়ে নিল তাঁদের গাড়িগুলোকে। থমকে যাওয়া গাড়ি চলে গেল বরফের তলায়। গাড়ির মধ্যে তখন ৩০ জন।

খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের পরোয়া না করে সেখানে ছোটে ভারতীয় সেনা ও জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের যৌথবাহিনী। কাশ্মীরের চৌকিবাল-তানঘর রোড তখন আর রাস্তা নেই। রাস্তা, পাহাড় আশপাশ সব এক হয়ে গেছে বরফের চাদরে। সেখান থেকেই ৩০ জনকে উদ্ধার করে যৌথবাহিনী।

তুষারপাত তো ছিলই, সেইসঙ্গে প্রতি মুহুর্তে ঝুঁকি ছিল এই বুঝি তুষারধস ধেয়ে এল। আর তা সত্যি এলে কিন্তু প্রাণ বাঁচিয়ে পালানোটা কার্যত ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হত।

সেই প্রতিকূল পরিস্থিতিকে তুচ্ছ করে ওই ৩০ জনকে খুনি নালা ও এসএম হিলস-এর কাছ থেকে বাঁচিয়ে আনেন সেনাকর্মীরা। ৩০ জনই সুস্থ আছেন। তাঁদের চিকিৎসা ও খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026