National

অন্তর্ঘাত বা যন্ত্র সমস্যা নয়, সামনে এল বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার অন্য কারণ

গত ৮ ডিসেম্বর নীলগিরি পর্বতের ওপর ভেঙে পড়েছিল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের হেলিকপ্টার। কীভাবে তা ভেঙে পড়ে, সেই রিপোর্ট সামনে এল।

হেলিকপ্টারটা ভেঙে পড়েছিল কীভাবে? সেটা কি অন্তর্ঘাত ছিল? নাকি প্রযুক্তিগত সমস্যা? যন্ত্রাংশের সমস্যা ছিল কি? নাকি পাইলটের ভুলেই চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ মোট ১৪ জনকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার অত্যন্ত নির্ভরযোগ্য হেলিকপ্টার?

এমন নানা প্রশ্ন সামনে আসছিল। এত বড় একটা দুর্ঘটনার পর ভারতীয় সেনার ট্রাই সার্ভিস কোর্ট এই ঘটনার তদন্ত শুরু করে। যাদের তদন্ত রিপোর্ট জমা পড়েছে। যেখানে উঠে এসেছে আসল কারণ।

জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্গম নীলগিরির ওপর ভেঙে পড়ার কারণ হিসাবে অন্তর্ঘাত, অবহেলা বা প্রযুক্তিগত ত্রুটিকে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে রিপোর্টে।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, নীলগিরির উপত্যকায় আচমকাই আবহাওয়ার পরিবর্তন ঘটে। তখন আকাশে ছিল হেলিকপ্টার। হঠাৎই মেঘে ছেয়ে যায় আকাশ। সেই মেঘের মধ্যে ঢুকে পড়ে হেলিকপ্টার। ফলে সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে পড়েন পাইলট। যার জেরেই ঘটে যায় দুর্ঘটনা।

কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন তদন্তকারীরা? জানানো হয়েছে, হেলিকপ্টারে থাকা ককপিট ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডেটা রেকর্ডার খতিয়ে দেখে এবং যতটা পারা গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা। এগুলো সামনে এনে বেশকিছু প্রস্তাবও দিয়েছেন তদন্তকারীরা। বায়ুসেনার তরফে জানানো হয়েছে সেই প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে।

নীলগিরি পর্বতের কাছে ওয়েলিংটনে সেনা ঘাঁটিতে বক্তব্য রাখতে স্ত্রী এবং ১২ জন সেনা আধিকারিকের সঙ্গে হেলিকপ্টারে যাচ্ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026