National

লড়াই শেষ, চলে গেলেন বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার একমাত্র জীবিত সেনানী

চপারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে আরও ১৩ জন। বিপিন রাওয়াত এবং ১২ জনের মৃত্যু হলেও ১ জন তখন বেঁচে ছিলেন। তাঁরও মৃত্যু হল।

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পর্বতের ওপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি চপার। তাতে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ভারতীয় সেনার বিভিন্ন পদে থাকা আধিকারিকরা।

সেই চপারটি ভেঙে পড়ার পর এক এক করে উদ্ধার হয় সকলের দেহ। ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হলেও দেহের সিংহভাগ দগ্ধ অবস্থায় জীবিত উদ্ধার করা হয় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে।

তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে। সেখানেই এতদিন চলছিল যমে মানুষের লড়াই।

চিকিৎসকদের আপ্রাণ লড়াই চলতে থাকে। লাইফ সাপোর্ট সিস্টেমে রেখে বরুণ সিংকে সুস্থ করার চেষ্টা চলতে থাকে। কিন্তু সেই লড়াইটা জেতা হল না বরুণ সিংয়ের।

বুধবার সকালে বরুণ সিংয়ের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। ট্যুইট করে একথা জানায় আইএএফ। বরুণ সিংয়ের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়।

বরুণ সিংকে দেশের গর্ব বলে ব্যাখ্যা করে তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ ডিসেম্বর দুপুরে ওয়েলিংটনে নামার ঠিক ৭ মিনিট আগে নীলগিরি পর্বতের ওপর ভেঙে পড়ে ভারতীয় সেনার অন্যতম নির্ভরযোগ্য হেলিকপ্টার এমআই-১৭ভি৫।

রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারের এক অন্যতম ভরসা। সেই কপ্টার কীভাবে ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026