ফাইল : ভারতীয় নৌসেনা, ছবি - আইএএনএস
গত ১৩ নভেম্বর বাহরিন-এর মানামাতে প্রবেশ করে ভারতের একটি যুদ্ধজাহাজ। সেখানে বন্দরে নোঙরও করে সেটি। জাহাজটি বাহরিনে নোঙর করা ছিল ৩ দিন।
সেখানে বাহরিনের বিভিন্ন সুরক্ষা এজেন্সির সঙ্গে আলোচনা হয় ভারতীয় যুদ্ধজাহাজের প্রতিনিধিদের। ওই অঞ্চলের সুরক্ষা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।
এরপর জাহাজটি চলে আসে পারস্য উপসাগর ও গালফ অফ ওমানে। আপাতত সেখানেই মোতায়েন রয়েছে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস ত্রিখণ্ড।
কেন দেশ থেকে এতটা দূরে সাগরে ভেসে বেড়াচ্ছে ভারতীয় যুদ্ধজাহাজ? যুদ্ধজাহাজ কথাটা শুনলেই অন্য চিন্তা মাথায় আসে সকলের।
তবে ভারতীয় নৌসেনার তরফে পরিস্কার করা হয়েছে ওই অঞ্চলে যাতে সুরক্ষিত বাণিজ্য নিশ্চিত করা যায় সেজন্যই ওই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
এরফলে ওই অঞ্চলে জলপথে বাণিজ্য সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারা যাবে। সুরক্ষিতভাবে বাণিজ্য জাহাজগুলি ওই জলপথ ব্যবহার করতে পারবে। শান্তিতে বাণিজ্যও করতে পারবে। যা নিশ্চিত করছে এই আইএনএস ত্রিখণ্ড।
ভারতের যুদ্ধজাহাজ আইএনএস ত্রিখণ্ড-এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন হরিশ বহুগুণা বাহরিনে হওয়া বিভিন্ন বৈঠকে যোগ দেন।
আইএনএস ত্রিখণ্ড ওয়েস্টার্ন ফ্লিট হিসাবে জলে ভাসে। মু্ম্বইয়ের ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ড-এর অধীনে রয়েছে এই যুদ্ধজাহাজ। যা আদপে একটি স্টেট অফ দ্যা আর্ট গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট। যা অবশ্যই ভারতীয় রণতরী সজ্জার বিশেষ শক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…