নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বুধবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বৈঠকে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তা বাড়ানো হতে পারে কংগ্রেস সভানেত্রী ও সহ-সভাপতি অর্থাৎ সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। এদিকে গত মঙ্গলবার কংগ্রেস ও আপ সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ার পর বুধবার প্রায় দেড় ঘণ্টার ফুটেজ সেনার তরফে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর সেই ফুটেজে পাক সীমানা পার করার কোনও ভিডিও নেই। তবে ফুটেজের সবটা প্রমাণ হিসাবে বার করা সম্ভব নয় বলেই কেন্দ্রের তরফে খোলসা করে দেওয়া হয়েছে। এদিকে গত মঙ্গলবার অমৃতসরের কাছে রবি নদী থেকে একটি ফাঁকা পাক নৌকা উদ্ধারের পর এদিন ফের একটি পাক নৌকাকে গুজরাটের কাছে আটক করে বিএসএফ। গুজরাটের কচ্ছের খাঁড়ি এলাকা থেকে এই নৌকাটি ৯ আরোহী সহ আটক করে তারা। বিএসএফের প্রাথমিক ধারণা এরা সকলেই পাক নাগরিক। এদের কাছ থেকে কোনও অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকেই পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…