National

তুষার হামলায় মৃত দেশ রক্ষার অতন্দ্র প্রহরী

তুষার হামলায় মৃত্যু হল দেশের এক অতন্দ্র প্রহরীর। দেশের সীমান্ত রক্ষা করতে সজাগ সেনার ওপর হল তুষার হামলা। হামলায় আহত হয়েছেন আরও ২ জন।

শ্রীনগর : রাত তখন ৮টা। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার ভারত-পাক সীমান্তের তানধর সেক্টরে তখন অতন্দ্র প্রহরায় রত ছিলেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা।

হাড় হিম করা ঠান্ডায় তাঁরা দেশের সীমান্তকে রক্ষা করে চলেছেন বছরের প্রতিটি দিন। শুধু ওপার থেকে যখন তখন শত্রুপক্ষের গুলি বলেই নয়, আর এক বড় চ্যালেঞ্জ আবহাওয়া।

চরম প্রতিকুল আবহাওয়াতেও তাঁরা তাঁদের কর্তব্য থেকে পিছু হঠেন না। তানধর সেক্টরে লাইন অফ কন্ট্রোলে প্রহরারত সেই সেনাকর্মীদের ওপর আচমকাই ধেয়ে আসে তুষার স্রোত।

পাহাড়ের ওপর থেকে নেমে আসা তুষারধসের হাত থেকে রেহাই পাননি ৩ জন সেনা। তুষার হামলা এড়িয়ে সরে যাওয়ার সময়টুকুও তাঁরা পাননি।

বরফের স্রোত এসে আছড়ে পড়ে তাঁদের ওপর। তারপর তার স্রোতের সঙ্গে ৩ সেনাকর্মীকে টেনে নিয়ে যেতে থাকে। তুষারধসের ধাক্কায় ২ জন সেনাকর্মী গুরুতর আহত হন। তাঁরা প্রাণে বেঁচে গেলেও একজন সেনাকর্মীর প্রাণ যায় তুষারধসে। তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই তাঁর মৃত্যু হয়েছিল।

তুষারধসে আহত অবস্থায় প্রথমে ৩ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা নিখিল কুমার শর্মাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জনের চিকিৎসা চলছে।

কাশ্মীরের পাহাড়ি এলাকায় প্রচুর তুষারপাত হলে তারপর একটা তুষারধসের পরিস্থিতি সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরেই কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাত হচ্ছে। সাদা বরফের চাদরে ঢেকে গেছে পাহাড়ি এলাকা।

আবহাওয়া দফতর পরিস্থিতি দেখে আগেই সতর্ক করেছিল যে যে কোনও মুহুর্তে তুষারধস নামতে পারে। আর ঠিক তাই হল। মঙ্গলবার রাতে নেমে এল তুষারধস। কেড়ে নিয়ে গেল এক ভারতীয় সেনার প্রাণ।

যদিও এটা প্রথম নয়। এর আগেও ভারতীয় সেনাদের তুষারধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে। শীতকালে এ এক বড় চ্যালেঞ্জ ভারতীয় সেনার সামনে। কিন্তু তাঁরা প্রহরা থেকে পিছপা হন না। কঠিন পরিস্থিতিতেও দেশের সুরক্ষা নিশ্চিত করতে সেনাকর্মীরা তাঁদের কাজ চালিয়ে যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026