National

এক ঢিলে ২ পাখি, গ্রামে গ্রামে ছাতা বিলি

গ্রামে গ্রামে ছাতা বিলি করল অসম রাইফেলস। উদ্দেশ্য এক ঢিলে ২ পাখি মারা।

আইজল : যাকে বলে এক ঢিলে ২ পাখি বধ। এটাই ছিল লক্ষ্য। এটাই উদ্দেশ্য। আর সেজন্যই বেশ কিছু গ্রামে ছাতা বিলি করল অসম রাইফেলস। দরিদ্র গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় ছাতা। সেইসঙ্গে বয়স্ক মানুষজনের হাতেও বিনামূল্য এই ছাতা তুলে দেন অসম রাইফেলসের জওয়ানরা। আধাসেনার জওয়ানদের কাছ থেকে ছাতা পেয়ে বেজায় খুশি গ্রামবাসীরাও।

গত শনিবার মিজোরামের আইজল জেলার ৫টি গ্রামে এই ছাতা বিলি করে অসম রাইফেলস। বর্ষাকাল এসে গেছে। তাই বৃষ্টির জল থেকে শরীর বাঁচাতে ছাতা আবশ্যিক। ছাতা প্রয়োজন সেই কারণেও। আবার করোনা থেকে দূরে থাকতে সামাজিক দূরত্ব মেনে চলা একান্ত প্রয়োজনীয়। সেটাও ২ জনের মধ্যে ২ গজের দূরত্ব।

সামাজিক দূরত্ব বজায় রাখতেও ছাতা গুরুত্বপূর্ণ। ২টি মানুষ পাশাপাশি যদি ছাতা মাথায় দিয়ে যাতায়াত করেন তাহলে তাঁদের ২ জনের মধ্যে সামাজিক দূরত্ব থাকতে বাধ্য। তাই ছাতাও মাথায় দেওয়া হবে, আবার খুব স্বাভাবিক নিয়মে সামাজিক দূরত্বও বজায় থাকবে। গ্রামবাসীরা এই ছাতা বিলিতে খুবই খুশি। প্রসঙ্গত কেরালার অর্থমন্ত্রী বেশ কিছুদিন আগেই ছাতা দিয়ে সামাজিক দূরত্ব মেনে চলার রাস্তার কথা বলেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026