National

ঐক্যমত্যে পৌঁছল ভারত ও চিন, লেহ-তে সেনাপ্রধান

ভারত ও চিনের কমান্ডার পর্যায়ের বৈঠকের পর সংবাদ সংস্থা জানাচ্ছে ২ দেশই লাদাখের ওই অংশ ছেড়ে কিছুটা করে পিছু হঠতে রাজি হয়েছে।

নয়াদিল্লি : লাদাখের গালওয়ানে চিনা সেনার আগ্রাসী মনোভাব, ভারতীয় সেনার ওপর চড়াও হওয়া, ভারতীয় সেনার মৃত্যু ও তারপর ২ দেশেরই ওই সীমান্তে নিজেদের সেনা শক্তি বৃদ্ধি করা। এমন এক পরিস্থিতিতে ২ দেশের কমান্ডার পর্যায়ে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানসূত্র বার করতে বৈঠক চলছিল। সেই সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকে অবশেষে ২ দেশই তাদের সেনাকে কিছুটা করে সরিয়ে নেওয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস।

২ দেশের সেনা আধিকারিক পর্যায়ে বৈঠকের মাঝেই এদিন লেহ-তে যান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সেখানে লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। লেহ-তে বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সেনারা। আহত জওয়ানদের তিনি আশ্বস্ত করেন যে প্রয়োজনে তাঁদের পাশে গোটা সেনাশক্তি থাকবে।

লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মুখোমুখি দাঁড়িয়ে ভারতীয় সেনা ও চিনা সেনা। ক্রমশ সেখানে সেনা সংখ্যা বৃদ্ধি করছে ভারত। অন্যান্য যুদ্ধাস্ত্রও তৈরি রাখা হচ্ছে। দেশের সুরক্ষার খাতিরে কেমন হচ্ছে সীমান্তের বন্দোবস্ত তাও খতিয়ে জেনে নেন সেনাপ্রধান। ২ দেশের সীমান্ত সমস্যা প্রশমনে বৈঠকে যোগ দিয়ে লেহতে আসেন সেনাপ্রধান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026