National

বাবা-মার কথাও শুনল না, গুলিতে ঝাঁঝরা ৩ জঙ্গি

বাবা-মাকে দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে সেনা। কিন্তু তাতেও রাজি হয়নি জঙ্গিরা।

শ্রীনগর : গুলি করে মারতে পারত সুরক্ষাবাহিনী। কিন্তু তা না করে সুরক্ষাবাহিনী চেষ্টা করে যাতে জঙ্গিরা আত্মসমর্পণ করে। সেজন্য সেনার তরফ থেকে বারবার অনুরোধও করা হয়। তা না শোনায় জঙ্গিদের বাবা-মাকে দিয়ে তাদের আত্মসমর্পণ করতে বলানো হয়। কিন্তু অভিভাবকদের কথাও শোনেনি তারা। ফলে সেনাকে গোটা এলাকা ঘিরে জঙ্গি দমনের প্রচেষ্টা শুরু করতেই হয়।

রবিবার শ্রীনগরের গিল্লি কাদাল এলাকায় একটি বসতবাড়িতে ৩ জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পায় সুরক্ষাবাহিনী। দ্রুত তারা এলাকা ঘিরে ফেলে। তারপর বাড়িটি ঘিরে ফেলা হয়। কোনও সমস্যা এড়াতে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। সে চেষ্টা ব্যর্থ হলে বাধ্য হয়ে তাদের দিকে এগোতে শুরু করে সুরক্ষাবাহিনী।

সুরক্ষাবাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। পরে ৩ জঙ্গিকেই গুলি করে মারতে সক্ষম হয় সুরক্ষাবাহিনী। মৃত জঙ্গিদের মধ্যে ১ জন এমন রয়েছে যে গত মাসে শ্রীনগরে ২ বিএসএফ জওয়ানকে হত্যা করেছিল। জঙ্গিদের দেহ উদ্ধারের পাশাপাশি এলাকা জুড়ে বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026