National

সেনার যাতায়াতের জন্য লাদাখে ৬০ মিটারের ব্রিজ বানাল ভারত

ভারত চিন চাপানউতোর অব্যাহত। তার মধ্যেই লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে ৬০ মিটারের ব্রিজ বানিয়ে নিল ভারত।

নয়াদিল্লি : লাদাখের অন্যতম নদী সায়ক। এই সায়ক নদীর ওপর ৬০ মিটারের একটি ব্রিজ বানিয়ে নিল ভারত। বানাল সেই সময় যখন ভারত ও চিনের মধ্যে সীমান্তে টানাপোড়েন অব্যাহত। চিনা আগ্রাসনের শিকার ভারতীয় জওয়ানরা। দেশজুড়ে চিনকে এর যোগ্য জবাব দেওয়ার দাবি উঠেছে। ব্রিজটি তৈরিই করা হয়েছে কৌশলগত দিকের কথা মাথায় রেখে। প্রয়োজনে যাতে দ্রুত সেনাকে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে পাঠানো যায় তা সুনিশ্চিত করতেই রাতারাতি এই ব্রিজ নির্মাণ।

সায়ক নদীর ওপর যেখানে ব্রিজটি তৈরি করা হয়েছে তার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই সায়ক ও গালওয়ান নদীর সঙ্গমস্থল। সেই গালওয়ান নদী যার উপত্যকাতেই ভারতীয় সেনার ওপর হামলা চালায় চিনা সেনা। যে গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি করছে চিন। এখনও সীমান্তে ২ দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে। এই অবস্থায় সায়ক নদীর ওপর সেনা যাতায়াত সুগম করতে এই ব্রিজ নির্মাণ যথেষ্ট গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।

ভারতীয় সেনা অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, যেখানে চিনা সেনা ভারতীয় সেনাদের আক্রমণ করে সেই ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে যাওয়ার রাস্তা এই ব্রিজ দিয়ে নয়। তবে এই ব্রিজ দুর্গম পাহাড়ি এলাকায় সায়ক ও দৌলত বেগ ওলডি রোড-কে যুক্ত করেছে। প্রসঙ্গত এই দৌলত বেগ ওলডি রোড সীমান্ত পর্যন্ত তৈরি করা নিয়ে চিনের প্রবল আপত্তি ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026