National

সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী

গত একদিনে বড় সাফল্য পেল সুরক্ষাবাহিনী। ২ জঙ্গি সংগঠনের ৮ জঙ্গিকে নিকেশ করেছে তারা।

শ্রীনগর : গত বৃহস্পতিবার সেনা ও পুলিশের যৌথবাহিনী ঘিরে ফেলে কাশ্মীরের অবন্তীপোরা এলাকার মিজ গ্রাম। খবর ছিল এই গ্রামেই লুকিয়ে আছে কয়েকজন সন্ত্রাসবাদী। যৌথবাহিনী গ্রাম ঘিরতেই শুরু হয় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই। গুলিতে ১ সন্ত্রাসবাদীর মৃত্যুর পর অন্য ২ সন্ত্রাসবাদী গ্রামের মসজিদে ঢুকে পড়ে। মসজিদ থেকে তাদের বার করে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় যৌথবাহিনী। চারদিক কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ছেয়ে যায়।

কাঁদানে গ্যাসের ধোঁয়ায় মসজিদ থেকে বার হতে বাধ্য হয় ২ জন। তারপর তাদের সঙ্গে ফের গুলির লড়াই হয়। ২ সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করে বাহিনী। এখানে মৃত ৩ সন্ত্রাসবাদী জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবারই কাশ্মীরের সোপিয়ান জেলার বান্দপাওয়া গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় যৌথবাহিনী। ফের সেই গ্রাম ঘিরে ফেলে বাহিনী।

ঘিরে ফেলার পর রাতেই শুরু হয় গুলির লড়াই। বৃহস্পতিবার রাতেই ১ জঙ্গিকে গুলি করে হত্যা করে বাহিনী। তারপরও দফায় দফায় গুলির লড়াই অব্যাহত থাকে। শুক্রবার আরও ৪ জঙ্গিকে গুলি করে হত্যা করতে সমর্থ হয় যৌথবাহিনী। পুলিশ জানাচ্ছে এই ৫ জঙ্গি জইশ ও হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। গত ১ দিনে ৮ জঙ্গি নিকেশকে যৌথবাহিনীর বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026