National

৫ জঙ্গিকে গুলি করে মারল যৌথবাহিনী

ফের সাফল্য পেল সেনা ও পুলিশের যৌথবাহিনী। যৌথবাহিনীর নিশানার শিকার হল ৫ জঙ্গি।

শ্রীনগর : রবিবার সকাল। নির্দিষ্ট খবরের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার রেবান গ্রামে হাজির হয় জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী। দ্রুত এলাকা ঘিরে নেয় তারা। তারপর যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর ছিল সেই জায়গাটা ঘিরে ক্রমশ এগোতে থাকে। জঙ্গিদের গোপন ডেরা চারিদিক থেকে ঘিরে ফেলে যৌথবাহিনী। জঙ্গিরা বুঝতে পারে তারা পুরোপুরি ঘেরা হয়ে গেছে। ফলে গুলি চালাতে শুরু করে।

যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালাতে শুরু করে যৌথবাহিনী। ফলে শুরু হয়ে যায় প্রবল গুলির লড়াই। এদিন ২ পক্ষে প্রবল গুলির লড়াই হয়। যৌথবাহিনীর গুলিতে এক এক করে জঙ্গির মৃত্যু হতে থাকে। তবে দীর্ঘসময় ধরে গুলির লড়াই চলতে থাকে। সাকুল্যে ৫ জঙ্গিকে হত্যা করতে সমর্থ হয় যৌথবাহিনী।

মৃত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য তা এখনও স্পষ্ট নয়। তার খোঁজ করছে পুলিশ। এদিকে ওই গ্রামের চারধার তন্নতন্ন করে খোঁজ চলে সারাদিন। অন্য কোনও জঙ্গি প্রাণ বাঁচিয়ে কোথাও গা ঢাকা দিয়ে আছে কিনা তার খোঁজ চালায় যৌথবাহিনী। জঙ্গিদের গোপন ডেরায় হানা দিয়ে তাদের নিকেশ করতে যৌথবাহিনী পরপর সাফল্য পাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026