National

২ জঙ্গিকে গুলি করে মারল সুরক্ষাবাহিনী

২ জঙ্গিকে গুলি করে মারল সেনা ও পুলিশের যৌথবাহিনী। তারপরও তল্লাশি অব্যাহত।

শ্রীনগর : জম্মু কাশ্মীরের বিভিন্ন গ্রামে জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকা নতুন কিছু নয়। সেনা ও পুলিশও কড়া নজর রাখে। খবর পেলেই গ্রাম ঘিরে নিয়ে শুরু হয় তল্লাশি। তেমনই একটি খবর পুলিশের কাছে পৌঁছয়। সেনা ও পুলিশের যৌথবাহিনী খবর পাওয়া মাত্র শনিবার সকালে জম্মু কাশ্মীরের কুলগাম জেলার ওয়ানপোরা এলাকা ঘিরে ফেলে।

যৌথবাহিনী গ্রাম ঘিরে নিয়ে জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল বলে খবর ছিল সেই জায়গার দিকে এগোতে থাকে। ঘেরা হয়ে গেছে বুঝতে পেরে জঙ্গিরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ ২ পক্ষে গুলির লড়াই চলতে থাকে। এরমধ্যে ২ জঙ্গিকে গুলি করে মারতে সক্ষম হয় যৌথবাহিনী।

২ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হলেও তারপরও গুলির লড়াই বেশ কিছুক্ষণ চলেছে। অর্থাৎ আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। এলাকা জুড়ে বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনা ও পুলিশ। গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষ বাড়িতেই আশ্রয় নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026