National

জঙ্গি দমনে একদিনে ২টি বড় সাফল্য

জম্মু কাশ্মীরে শুক্রবার সন্ধে থেকে শনিবার সকালের মধ্যে জঙ্গি নিকেশে পরপর ২টি বড়সড় সাফল্য পেল পুলিশ ও সেনা।

লকডাউনের মধ্যেই জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা তাদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যার যোগ্য জবাব দিচ্ছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার গোরিপোরা গ্রামে হাজির হয় যৌথবাহিনী। ওই গ্রামেই লুকিয়ে ছিল ২ জঙ্গি। তাদের সাহায্য করছিল ১ জন। তারা যেখানে লুকিয়ে ছিল তাদের সেই জায়গা ঘিরে ফেলে যৌথবাহিনী। বেগতিক বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা যৌথবাহিনীও গুলি চালায়।

খুব বেশিক্ষণ এই গুলির লড়াই স্থায়ী হয়নি। অবশেষে যৌথবাহিনীর গুলিতে ২ জন জঙ্গি ও তাদের ১ জন সহকারীর মৃত্যু হয়। তাদের দেহ উদ্ধার করেছে পুলিশ। ২ জঙ্গির পরিচয় জানতে পারেনি পুলিশ। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের যে সহযোগিতা করছিল সে স্থানীয় বাসিন্দা। এদিকে এই ৩ জনকে গুলিতে ঝাঁঝরা করলেও যৌথবাহিনী শনিবার সকাল থেকে বেলা পর্যন্ত এলাকা জুড়ে তল্লাশি অভিযান বজায় রাখে।

শনিবার সকালে এই সাফল্য পাওয়ার আগে গত শুক্রবার রাতেও জঙ্গি দমনে সাফল্য পায় যৌথবাহিনী। জঙ্গিরা এক পুলিশকর্মীকে অপহরণ করেছিল। শুক্রবারই কুলগামের ইয়ারিপোরা থেকে তাঁকে অপহরণ করে জঙ্গিরা। শুক্রবার রাতে ওই অপহৃত পুলিশকর্মীকে নিয়ে ২ জঙ্গি অনন্তনাগে একটি চেকপোস্ট পার করার চেষ্টা করছিল। তখনই সুরক্ষাবাহিনীর নজর কাড়ে বিষয়টি। শুরু হয় গুলির লড়াই। কিছুক্ষণের মধ্যেই ২ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী। অপহৃত পুলিশকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026