National

জঙ্গিদের আচমকা হামলায় নিহত ৩ সিআরপিএফ জওয়ান

জঙ্গিদের গুলিতে ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনার পরই ওই এলাকা ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় খানাতল্লাশি।

দেশজুড়ে করোনা উদ্বেগ। বাদ নয় জম্মু কাশ্মীরও। সেখানেও করোনা সংক্রমিতের খোঁজ মিলছে। এই পরিস্থিতিতেও হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা।

গত শনিবার জঙ্গিরা একটি সিআরপিএফ দলের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলা হয় শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে সোপোর-এর এহাদ সাহাব বাইপাসের ওপর। সিআরপিএফ দলটি ওখান দিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়। ঘটনায় ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়।

জঙ্গিদের গুলিতে ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনার পরই ওই এলাকা ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় খানাতল্লাশি। কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে তা খুঁজে বার করতে জোরদার তল্লাশিতে নামে সুরক্ষাবাহিনী।

গোটা এলাকা ঘিরে ফেলা হয়। আরও জওয়ান সেখানে মোতায়েন করা হয়। কোথাও জঙ্গিরা লুকিয়ে থাকলে তা খুঁজে বার করতে সবরকম চেষ্টা শুরু করে সুরক্ষাবাহিনী।

উপত্যকায় জঙ্গি দমনে গত কয়েকদিনে যথেষ্ট সফল সুরক্ষাবাহিনী। গত শুক্রবারই সোপিয়ান ও কিস্তওয়ার এলাকায় ২টি পৃথক ঘটনায় ৪ জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় যৌথবাহিনী। তারপরই শনিবার সোপোরে সিআরপিএফ দলের ওপর হামলার ঘটনা ঘটল।

যারা এই ঘটনা ঘটিয়েছে সেইসব জঙ্গিদের খুঁজে বার করতে চেষ্টার ত্রুটি রাখছে না সুরক্ষাবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026