National

৩ দিন গরু খোঁজা খুঁজে ২ জঙ্গিকে গুলি করে মারল সুরক্ষাবাহিনী

কর্মরত ছিল পুলিশের একটি দল। আচমকাই তাদের ওপর হামলা হয়। ২ জঙ্গি তাদের ওপর ধারালো কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এমন অতর্কিত আক্রমণ সামলে উঠতে পারেনি পুলিশ।

করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। তারমধ্যেই নিজেদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। যদিও সুরক্ষাবাহিনীও সজাগ থাকায় সে প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে। যেমনটা হল জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলার দোচান এলাকায়।

এখানে গত বুধবার কর্মরত ছিল পুলিশের একটি দল। আচমকাই তাদের ওপর হামলা হয়। ২ জঙ্গি তাদের ওপর ধারালো কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এমন অতর্কিত আক্রমণ সামলে উঠতে পারেনি পুলিশ।

এই হানায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়। জঙ্গিরা পুলিশের ২টি সার্ভিস রাইফেল নিয়ে চম্পট দেয়। এরপরই ২ জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করে সুরক্ষাবাহিনী। পাহাড়ি দোচান এলাকা জুড়ে পুলিশ ও সেনার যৌথবাহিনী তল্লাশি চালাতে থাকে। জানতে পারে ২ জনই স্থানীয় যুবক।

তন্নতন্ন করে খোঁজার পর তাদের হদিশ মেলে। শুক্রবার তাদের পাকড়াও করতে গেলে সুরক্ষাবাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রবল গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ চলে এই লড়াই।

অবশেষে ২ জঙ্গিকে গুলি করে শেষ করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী। পুলিশ জানিয়েছে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশের খোয়া যাওয়া ২টি রাইফেলও উদ্ধার হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তারও খোঁজ চলছে। গত বুধবার পুলিশের ওপর হামলার পর থেকেই জঙ্গিদের খোঁজ শুরু করে পুলিশ ও সেনা। শুক্রবার গিয়ে তাদের হদিশ পায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026