সার্চ ও কর্ডন অপারেশনে ভারতীয় সেনা, ছবি - আইএএনএস
গত শনিবার রাতেই খবর ছিল পুলিশের কাছে। সেইমত রাতেই জম্মু কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানদের নিয়ে তৈরি সুরক্ষাবাহিনী এই গ্রাম ঘিরে ফেলে। রাতে ঘিরে ফেলার পর খুব আস্তে আস্তে চারধার থেকে ঘিরে যে বাড়িতে সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল সেই বাড়ির কাছে পৌঁছয় সুরক্ষাবাহিনী। এরমধ্যে রাত থেকে সকাল হয়ে যায়। বেলা তখন ১০টা ৪০ মিনিট। তারা প্রায় ঘেরা হয়ে গেছে বুঝে আর উপায়ান্তর না থাকায় গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসবাদীরা।
যে বাড়িতে তারা লুকিয়ে ছিল সেই বাড়ি থেকে গুলি বর্ষণ শুরু করে তারা। লক্ষ্য ছিল সুরক্ষাবাহিনী। গুলি চলতে শুরু হলে পাল্টা গুলি চালাতে শুরু করে সুরক্ষাবাহিনী। ২ পক্ষে গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। পরে গুলি যুদ্ধ থামলে ওই বাড়িতে ঢুকে পড়ে সুরক্ষাবাহিনী। উদ্ধার হয় ৪ সন্ত্রাসবাদীর দেহ।
সন্ত্রাসবাদীরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও পরিস্কার নয়। তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তাদের কাছে থাকা প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায়। ব্যস্ত রবিবারের সকালে এমন গুলির লড়াইতে গোটা এলাকা সন্ত্রস্ত হয়ে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…