National

ফের ভেঙে পড়ল ভারতীয় সেনার মিগ বিমান

মিগ বিমান ধ্বংস হওয়া ভারতীয় সেনার কাছে নতুন নয়। ফের একটি মিগ-২৯কে যুদ্ধবিমান ভেঙে পড়ল রবিবার। রবিবার সকালে বিমানটিতে চলছিল অনুশীলন। এই বিমানগুলি যুদ্ধ বিমান চালনা প্রশিক্ষণে কাজে লাগানো হয়ে থাকে। সেভাবেই অনুশীলন চলছিল। হঠাৎই বিমানটি ভেঙে পড়ে। ভারতীয় নৌসেনার তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়। তবে পাইলট সুস্থ আছেন বলেই জানানো হয়েছে।

নৌসেনার তরফে জানানো হয় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার পর পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাঁকে উদ্ধার করা হয়। তিনি ভাল আছেন। তবে বিমানটি ধ্বংস হয়ে গেছে। তবে তা ভেঙে পড়ায় আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেন এমন ঘটনা ঘটল তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে গোয়ায়।

গোয়ায় গত ১৬ নভেম্বরও একটি মিগ-২৯কে বিমান ভেঙে পড়েছিল। বিমানটি আকাশে ওড়ার পরই তার সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। তারপরই বিমানটি ভেঙে পড়ে। বিমানের ২টি ইঞ্জিনই বিকল হয়ে যায়। ২ জন পাইলট ছিলেন বিমান। ২ জনই বেরিয়ে আসতে সক্ষম হন। গোয়া বিধানসভায় হালেই বাজেট পেশ হয়েছে। সেখানে একটি চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে। জানানো হয়েছে, গোয়া বিমানবন্দর থেকে ওড়ার পর প্রতি ১০ দিনে ১টি বিমান দুর্ঘটনার কবলে পড়ার পরিস্থিতি তৈরি হয়। কখনও রানওয়েতে সামনে এসে পড়ে কুকুর। কখনও ওড়ার পরই পাখির সঙ্গে ধাক্কা লাগে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026