National

নেমে এল হিমবাহ, বরফের তলায় হারিয়ে গেলেন ৮ ভারতীয় সেনা

সোমবার বিকেল ৩টে। সমুদ্রপৃষ্ঠ থেকে তখন ১৮ হাজার থেকে ১৯ হাজার ফুট উপরে ছিলেন ৮ ভারতীয় সেনা। টহলের কাজ করছিলেন তাঁরা। লাদাখের সিয়াচেনে। চারপাশ সাদা বরফে ঢাকা। পাহাড়ের গায়ে বরফ আর বরফ। ঠিক সেই সময়েই আচমকা নেমে আসে হিমবাহ। বরফের ধস পাহাড়ের গা বেয়ে সোজা এসে আছড়ে পড়ে ওই ৮ ভারতীয় সেনার ওপর। তারপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ নেই।

সিয়াচেন হল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। এখানে সারা বছরই সেনা মোতায়েন থাকে। ভারত-চিন সীমান্তে ২ দেশই সতর্ক থাকে। কিন্তু ঠান্ডা এখানে কামড় বসায়। হিমবাহ চোখ রাঙায়। যেমন এদিন হল। ঘটনার পর থেকে ওই ৮ সেনার সঙ্গে কোনও যোগাযোগ করে উঠতে পারেনি ভারতীয় সেনা। তবে সঙ্গে সঙ্গেই প্রায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় সেনা।

ভারতীয় সেনার উদ্ধারকারী দল প্রথমে চেষ্টা করছে ঠিক কোনখানে রয়েছেন ওই সেনারা তার খোঁজ করতে। সেটা চিহ্নিত করতে পারলে তাঁদের দ্রুত উদ্ধার সম্ভব। কিন্তু এই বিশাল পরিমাণ বরফের স্তূপের কোনখানে সেনারা আটকে রয়েছেন তা চিহ্নিত করাই একটা বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। গত মাসে এখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এসে জানিয়ে গিয়েছিলেন এখানকার হিমবাহ দেখার সুযোগ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026