National

ইঞ্জিনে আগুন, ভেঙে পড়ল নৌসেনার মিগ বিমান

সবে আকাশে উড়েছিল ভারতীয় নৌসেনার মিগ-২৯-কে ট্রেনার বিমানটি। কিন্তু ওড়ার পর বেশিক্ষণ তার আর আকাশে থাকা হয়নি। ওড়ার পরই ইঞ্জিনে আগুন লেগে যায়। তার জেরেই ভেঙে পড়ে বিমানটি। তবে ২ চালক অক্ষত আছেন। বিমানটি ভেঙে পড়ার আগেই তাঁরা বেরিয়ে আসতে সক্ষম হন। বিমানে ছিলেন ক্যাপ্টেন শেওখন্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব।

ভারতীয় নৌসেনার তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছে। নৌসেনার তরফে এও নিশ্চিত করা হয়েছে যে ২ পাইলট অক্ষত আছেন। সুস্থ আছেন। সঠিক সময়ে বেরিয়ে আসতে পারায় তাঁরা যে রক্ষা পেয়েছেন তাও ট্যুইটে জানানো হয়েছে। ট্রেনার মিগ বিমানটি ওড়ে গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সমুদ্রের ওপর দাঁড়িয়ে থাকা ‘আইএনএস হংস’ থেকে।

মিগ বিমানের ধ্বংস হওয়ার ঘটনা এ দেশে বিরল নয়। এর আগেও মিগ দুর্ঘটনার কবলে পড়েছে। পাইলটের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেগুলি ছিল বায়ু সেনার তরফের ঘটনা। এটা ঘটল ভারতীয় নৌসেনার মিগে। এটি সেজন্য একটি যুদ্ধজাহাজ থেকে টেকঅফ করেছিল। বিমানটি ভেঙে পড়ায় শুধু ২ পাইলটই এদিন বেঁচে যান এমন নয়, আর কোনও ক্ষয়ক্ষতি এই ধ্বংস হওয়া বিমানটি থেকে হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026