National

সিনিয়রকে হত্যা করে আত্মঘাতী সেনা জওয়ান

কেন দেরি করে আসে জগশীর? এই প্রশ্ন তুলে মাঝেমধ্যেই জগশীরকে বকাঝকা করতেন তাঁর সিনিয়র হাবিলদার প্রবীণ কুমার যোশী। পাল্টা জবাব দিত জগশীর। ফলে দুজনের ঝগড়া বেঁধে যেত। দুজনই ভারতীয় সেনার কর্মী। চেন্নাইয়ের পালাভরমে ভারতীয় সেনার ক্যাম্প রয়েছে। সেখানেই কর্মরত ছিলেন দুজন। আর প্রায়শই সময়ে না আসাকে কেন্দ্র করে প্রবীণ কুমার যোশীর কোপে পড়তেন জগশীর। তর্কাতর্কি লেগে থাকত। ঠিক যেমনটা হয়েছিল গত সোমবার রাতে।

সোমবার রাতে প্রবল ঝগড়া হয় জগশীর ও যোশীর মধ্যে। ঝগড়া থামলে প্রবীণ কুমার যোশী ঘুমোতে চলে যান। চেন্নাই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার খুব ভোরে যোশীর ঘরে প্রবেশ করে জগশীর। তারপর ঘুমন্ত অবস্থায় থাকা প্রবীণ কুমার যোশীকে নিজের রাইফেল থেকে গুলি করে হত্যা করে। রাইফেলের গুলির শব্দে চমকে ওঠেন সকলে।

অত ভোরে সেনা ক্যাম্পের মধ্যে রাইফেল থেকে গুলি চলার শব্দে সকলেই সতর্ক হয়ে যান। আওয়াজের উৎস খুঁজে হাজির হন যোশীর ঘরে। এদিকে পুলিশ জানাচ্ছে, যোশীকে হত্যা করার পর জগশীর ওই রাইফেল থেকেই গুলি করে নিজেও আত্মঘাতী হয়। দুজনকেই সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026