National

গুলিতে খতম অভিনন্দন বর্তমানের ওপর হামলা চালানো পাক কমান্ডো

ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হল পাক কমান্ডো আহমেদ খানের। সেই আহমেদ খান যে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তানের মাটিতে পাকড়াও করে। তাঁর ওপর অত্যাচারও চালায়। পাক এফ-১৬ অত্যাধুনিক বিমানকে তাড়া করে সেটিকে গুঁড়িয়ে দেন অভিনন্দন। যদিও যে মিগ-২১ বাইসন বিমান নিয়ে তিনি এই কাজ করেন সেটি পাকিস্তানের আকাশে ঢুকে পড়ায় সেটিকে গুলি করে নামায় পাক সেনা। অভিনন্দন প্রাণে বেঁচে যান। কিন্তু পাকিস্তানের একটি জঙ্গলে এসে পড়েন। সেখানে তাঁকে পাকড়াও করার অন্যতম ব্যক্তির নাম আহমেদ খান। অভিনন্দনকে ধরার পর তাঁর ওপর অত্যাচার চালায় পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের এই সদস্য।

আহমেদ খানের মূল কাজ ছিল আসলে ভারত-পাক সীমান্ত দিয়ে কীভাবে সন্ত্রাসবাদীরা নিশ্চিন্তে সীমানা পার করে ভারতে ঢুকতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। সেই কাজ সে করতে নওসেরা, সুন্দরবনি, পালানওয়ালা সেক্টর দিয়ে সন্ত্রাসবাদীদের ভারতের প্রবেশের ব্যবস্থা করত সে। সেই ভারত-পাক সীমান্তেই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় আহমেদ খানের।

আহমেদ খানকে পাক সেনা শুধু রেখেছিল এই সন্ত্রাসবাদীদের সীমান্ত পার করানোর জন্যই বলে সেনা সূত্র জানিয়েছে সংবাদ সংস্থাকে। মূলত জইশ-ই-মহম্মদ-এর প্রশিক্ষিত জঙ্গিদের ভারতে ঢোকাত আহমেদ। যাতে ভারতের জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ টিকিয়ে রাখা যায়। আহমেদ খানকে গুলি করে খতম করা ভারতীয় সেনার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026