National

২ জঙ্গিকে গুলি করে মারল সেনা

জম্মু কাশ্মীরে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। শনিবার খুব ভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা। ঘিরে ফেলে সোপিয়ানের বনবাজার শহরের একটি এলাকা। চারধার থেকে ঘেরা হয়ে গেছে দেখে সুরক্ষাবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। শুরু হয় গুলির লড়াই।

দীর্ঘক্ষণ গুলিযুদ্ধ চলার পর ২ জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হয় সেনা। এলাকা কর্ডন করে সেনা এই অভিযান চালানোয় স্থানীয় মানুষজন গৃহবন্দি হয়ে পড়েন। অবশ্য কাশ্মীরে এটা নতুন কিছু নয়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর এলে এলাকা কর্ডন করে জঙ্গি নিকেশের ঘটনা এর আগেও ঘটেছে। ঘিরে ফেলায় জঙ্গিরা পাল্টা গুলিবর্ষণ করে। গুলি যুদ্ধও হয়। কিন্তু ওখান থেকে পালাবার তাদের আর পথ থাকেনা।

শনিবার সকালে যে ২ জঙ্গিকে খতম করে সেনা তারা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পরিস্কার নয়। তার খোঁজ চলছে। জঙ্গিদের নামও জানাতে পারেনি পুলিশ। দেহ ২টি উদ্ধার করা হয়েছে। এই এলাকায় অন্য কোথাও আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার খোঁজ শুরু হয়। দীর্ঘক্ষণ চলে খানাতল্লাশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026