State

নাটকীয়ভাবে চোরাচালান ধরল বিএসএফ

বাংলাদেশ সীমান্ত পার করে লুকিয়ে ভারতে ধাতু পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়ল ২ চোরাচালানকারী। বিএসএফ-এর হাতে ধরা পড়ার পর তারা স্বীকার করেছে এই ধাতু বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কারা কারা এর সঙ্গে যুক্ত সেসব নামও জানিয়েছে তারা। তবে পুলিশের অনুমান এর পিছনে আরও বড় গ্যাং থাকতে পারে।

গত বুধবার বিএসএফ-এর কাছে খবর ছিল বাংলাদেশ থেকে চোরাচালান হতে পারে। সেইমত ওত পেতে ছিলেন আধিকারিকরা। দেখেন ২টি মোটরবাইক ছুটে আসছে। বিএসএফ জওয়ানরা ওই বাইককে আটকাতে গেলে না থামিয়ে তাঁদের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে বাইক আরোহীরা। তাতে ১ বিএসএফ কর্মী আহত হন। পরে রাকিবুল মণ্ডল ও কাসেদ হাসান নামে ২ দুষ্কৃতিকে পাকড়াও করে বিএসএফ। তাদের কাছে থাকা একটি বস্তা থেকে ৫৯ কেজি ধাতু উদ্ধার হয়। যার বাজারমূল্য ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়া তাদের সঙ্গে থাকা একটি বাইক, একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়।

ধৃতরা জানিয়েছে বাংলাদেশ থেকে ওই ধাতু পাচার হয়েছে। বাংলাদেশের চুয়াডাঙা জেলার বাসিন্দা নতিম মণ্ডল তা নিয়ে এসেছে। সাইমূল মণ্ডল নামে একজন এই ধাতু আনিয়েছে। এই ধাতুর বস্তা কার্তিক বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে রাখার কথা ছিল। পরে এটি আজা মণ্ডল নামে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল। বিএসএফ ধৃতদের ও বাজেয়াপ্ত করা সামগ্রি নদিয়ার ভীমপুর পুলিশ স্টেশনের হাতে তুলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026